HomePoliticsযতোই করো হামলা জিতবে আবার বাংলা

যতোই করো হামলা জিতবে আবার বাংলা

‘যতোই করো হামলা জিতবে আবার বাংলা ‘ এই স্লোগানকে প্রচারের হাতিয়ার করছেন মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়।

গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার পর আজ নিজে হাতে দেওয়াল লিখনের মধ্যদিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন অরূপ রায়।

তিনি জানান, এস আই আর ইস্যু হবে এবারের প্রচারের মূল হাতিয়ার।

তিনি ২০১১ সাল থেকে পরপর তিনবার তৃণমূল কংগ্রেসের পক্ষে মধ্য হাওড়ার বিধায়ক নির্বাচিত হন। প্রতি টার্মেই তিনি মন্ত্রী ছিলেন। চতুর্থবারও তিনি জিতবেন বলে আশাবাদী। তিনি বলেন, কাজ শেষ হয়না , কাজ করে যেতে হবে। তবে বিজেপি বিধানসভা ভিত্তিক তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করে প্রচার নামতে চলেছে, সে প্রসঙ্গে বেআইনি নির্মাণ সম্পর্কে অকপটে অরূপ রায় স্বীকার করেন এবং এর জন্য হাওড়া কর্পোরেশনকে দায়ী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

Home
News
Cart
Search