HomeNewsদীঘার অদূরে তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনা, টলিউডে নেমে এল শোকের ছায়া

দীঘার অদূরে তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনা, টলিউডে নেমে এল শোকের ছায়া

দীঘার অদূরে তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জি।

টলিউডে নেমে এল শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। শনিবার দিঘার নিকটবর্তী Talsari Beach-এ একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে।

ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ]। জানা গিয়েছে, রবিবার (২৯ মার্চ ২০২৬) ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয় । স্থানীয়রা ও সেটের কর্মীরা উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

দ্রুত উদ্ধার করে দীঘা-র একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
অভিনয়ের জগতে দীর্ঘদিনের পথচলা ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। থিয়েটার পরিবারে জন্ম, বাবার নাট্যদলের মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি। পরবর্তীতে সিরিয়াল ও সিনেমায় নিজের দক্ষতায় জায়গা করে নেন তিনি। নায়ক হিসেবে তাঁর প্রথম বড় সাফল্য আসে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে, যেখানে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছবিটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে এবং বাংলা চলচ্চিত্রে নতুন জোয়ার আনে।
রাহুলের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সহকর্মী অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগীরা কেউই মেনে নিতে পারছেন না এই অকাল মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার বন্যা বইছে, স্মৃতিচারণায় ভরে উঠছে তাঁর কর্মজীবনের নানা মুহূর্ত।

টলিউড ইন্ডাস্ট্রিতে রাহুল ছিলেন এক পরিচিত ও প্রিয় মুখ। তাঁর অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে বাবার সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর স্টেজে অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দেন টেলিভিশনে তাঁর বড় ব্রেক আসে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘খেলা’-তে আদিত্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাঁকে দর্শকমহলে বিশেষ পরিচিতি এনে দেয়। পরবর্তীতে তিনি বড় পর্দাতেও সুযোগ পান এবং একাধিক সিনেমায় অভিনয় করেন।
এক প্রতিভাবান অভিনেতার এভাবে অকালে চলে যাওয়া বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

Home
News
Cart
Search